সুনামগঞ্জে চার দিনব্যাপী বৃক্ষ রোপণ ও বৃক্ষমেলার উদ্বোধন

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৯, ২১:০৩

সুনামগঞ্জ প্রতিনিধি

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, আমাদের অনেক নতুন স্কুল হচ্ছে, হাজার হাজার স্কুল এই সরকার স্থাপন করছে, লাখো ছেলেমেয়ে স্কুলে পড়তে আসছে। আমাদের শিক্ষক সংকট আছে আমরা অস্বীকার করি না। আসলে এটা সংকট নয় ঘাটতি আছে। আমরা এই ঘাটতি দূর করার চেষ্টা করছি, শিক্ষক নিয়োগ একটা পরীক্ষাও হয়েছে, কয়েক দিনের ভিতর আরো হাজার হাজার শিক্ষক নিয়োগ হবে।

‘শিক্ষায় বন প্রতিবেশ, আধুনিক বাংলাদেশ’, ‘পরিকল্পিত ফল চাষ, যোগাবে পুষ্টিসম্মত খাবার’—স্লোগানে সুনামগঞ্জে চার দিনব্যাপী বৃক্ষ রোপণ অভিযান, বনজ ও ফলদ বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠান শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি এসব কথা বলেন।

শনিবার সকালে শহীদ আবুল হোসেন মিনলায়তনে সুনামগঞ্জ জেলা প্রশাসন, বন বিভাগ ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসক মোহাম্মদ আবুল আহাদের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ এমপি, পুলিশ সুপার মিজানুর রহমান, পৌরসভার মেয়র নাদের বখত জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের  উপপরিচালক মো. সফর উদ্দিন, উপবিভাগীয় বন কর্মকর্তা জি এম আবু বক্কর প্রমুখ।