আন্তর্জাতিক নিরাপদ মাসিক নিয়মিতকরণ দিবসে সভা
বরিশাল অফিস আন্তর্জাতিক নিরাপদ মাসিক নিয়মিতকরণ দিবস পালন উপলক্ষ্যে শনিবার আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। নিরাপদ গর্ভপাত অধিকারের দাবিতে প্রকল্পের মাধ্যমে আলোচনা সভা আয়োজন করে নারীপক্ষ ও বরিশাল মহিলা কল্যাণ সংস্থা। নগরীর আমির কুটির আভাস ট্রেনিং সেন্টারে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিএমকেএসের পরিচালক কাওছার পারভীন। প্রধান আলোচক ছিলেন ডা. মো. রফিকুল ইসলাম, ডা. সৈয়দা সুলতানা পারভীন ও ডা. নীলিমা দাস। বক্তব্য রাখেন বরিশাল সিটি করপোরেশনের সংরক্ষিত মহিলা কাউন্সিলর কোহিনুর বেগম। ধারণাপত্র পাঠ করেন তারুণ্যের কণ্ঠস্বর প্ল্যাটফর্মের সদস্য স্মৃতি ডি. রোজারিও।
ডোমার পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন
ডোমার (নীলফামারী) সংবাদদাতা নীলফামারী ডোমার পৌর বিএনপি দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে ডোমার পৌর শাখা বিএনপির আয়োজনে ডোমার নাট্য সমিতি মঞ্চে সদস্য সচিব মোজাফ্ফর আলীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা বিএনপির আহ্বায়ক আলমগীর সরকার, বিশেষ অতিথি জেলা বিএনপির যুগ্ম আহ্বায়কবৃন্দ ও প্রধান বক্তা জেলা বিএনপির সদস্য সচিব জহুরুল আলম। পৌর বিএনপির আহ্বায়ক আনিছুর রহমান আনুর সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক রেয়াজুল ইসলাম কালু, সদস্য সচিব আখতারুজ্জামান সুমন, সাবেক ছাত্রদল নেতা ও কেন্দ্রীয় কমিটির সদস্য রায়হানুল হক প্রধান ইউসুফ, ডোমার ছাত্রদল সাধারণ সম্পাদক মামুনুর রশীদ বসুনিয়া সজীব প্রমুখ।
পৌর আওয়ামী লীগের ত্রিবার্ষিক কাউন্সিল উদ্বোধন
নাটোর প্রতিনিধি নাটোরে শনিবার পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিল উদ্বোধন করা হয়েছে। নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজ অডিটোরিয়ামে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনব্যাপী কাউন্সিলের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শিমুল। নাটোর পৌর আওয়ামী লীগের সভাপতি অপূর্ব কুমার চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন নাটোর জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সাজেদুর রহমান খান, জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মোর্তুজা আলী বাবলু, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ মোস্তাক আলী মুকুল প্রমুখ।
সম্মিলিত সামাজিক আন্দোলনের মানববন্ধন
কিশোরগঞ্জ প্রতিনিধি দেশব্যাপী নারী নির্যাতন, নারী ও শিশু ধর্ষণের প্রতিবাদে শনিবার জেলা শহরে মানববন্ধন করা হয়েছে। সম্মিলিত সামাজিক আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখা কালীবাড়ি ব্রিজ সংলগ্ন পরম চত্বরে এ মানববন্ধন করে। সংগঠনের সভাপতি অশোক সরকারের সভাপতিত্বে এবং খায়রুজ্জামান রবিনের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট এ কে এম নূরুন্নবী বাদল, সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আলফাজউদ্দিন দীপু, জেলা মহিলা পরিষদের সভাপতি অ্যাডভোকেট মায়া ভৌমিক প্রমুখ।
নির্ঝর মেধা পরীক্ষার পুরস্কার বিতরণ
মৌলভীবাজার প্রতিনিধি নির্ঝর মেধা প্রকল্প মৌলভীবাজারের ২০১৭ ও ১৮ সালের ২৮ ও ২৯তম মেধা নির্বাচনী পরীক্ষার পুরস্কার বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে এম সাইফুর রহমান অডিটোরিয়ামে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ। আরো উপস্থিত ছিলেন মৌলভীবাজার পৌরসভার মেয়র মো. ফজলুর রহমান, নির্ঝরের সভাপতি মনবীর রায় মঞ্জু ও সাধারণ সম্পাদক সুরাইয়া বেগম চৌধুরী।
ঝিনাইদহে স্কুল ব্যাংকিং কনফারেন্স
ভ্রাম্যমাণ প্রতিনিধি ঝিনাইদহে শিক্ষার্থীদের সঞ্চয়মুখী ও ব্যাংকিং সেবার প্রতি আগ্রহী করতে শনিবার স্কুল ব্যাংকিং কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। ব্যাংক এশিয়ার আয়োজনে সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে শিশু একাডেমিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ব্যাংক এশিয়া ঝিনাইদহ ব্রাঞ্চের প্রধান ফান্স অ্যাসিসটেন্ট ভাইস প্রেসিডেন্ট তৌহিদুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক খুলনার নির্বাহী পরিচালক মোশাররফ হোসেন খান, উপ-মহাব্যবস্থাপক আমজাদ হোসেন খান, জেলা শিক্ষা কর্মকর্তা সুশান্ত কুমার দেব প্রমুখ।
দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান
গাইবান্ধা প্রতিনিধি গাইবান্ধায় স্থানীয় বেসরকারি প্রতিষ্ঠান ‘নাহিদ ফাউন্ডেশন’ শনিবার ১০০ দরিদ্র মেধাবী শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি ও ২০ জন দুস্থ রোগীকে চিকিত্সার জন্য মোট ৩৫ লাখ টাকার চেক বিতরণ করেছে। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলমগীর কবির এই চেক শিক্ষার্থী ও দুস্থ রোগীদের মধ্যে বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন গাইবান্ধা নাহিদ ফাউন্ডেশনের উপদেষ্টা আমিনুল ইসলাম খোকন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ সারোয়ার কবির, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক প্রমুখ।
আওয়ামী লীগ কমিটির নেতাদের সংবর্ধনা
নাঙ্গলকোট (কুমিল্লা) সংবাদদাতা নাঙ্গলকোট উপজেলা আওয়ামী লীগের নতুন কমিটির নেতাদের সংবর্ধনা দেওয়া হয়েছে। এ উপলক্ষ্যে শুক্রবার সন্ধ্যায় উপজেলার বাইয়ারা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠানের আয়োজন করা হয়। ডা. এসহাকের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবু ইউসুফ, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এম এ করিম মজুমদার প্রমুখ।
গাঙচিলের সাহিত্য আড্ডা
শেরপুর প্রতিনিধি শেরপুরে গাঙচিল সাহিত্য সাংস্কৃতি পরিষদের আয়োজনে সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে শহরের খরমপুর শেরপুর মিডিয়া সেন্টারে এ সাহিত্য আড্ডায় প্রধান অতিথি ছিলেন গাঙচিলের কেন্দ্রীয় জেলা সমন্বয়ক কবি হারুনুর রশীদ। গাঙচিলের সদস্য সচিব কবি জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় আহ্বায়ক সাংবাদিক ও সাহিত্যিক রফিক মজিদের সভাপতিত্বে অনুষ্ঠিত আড্ডায় গাঙচিলের প্রতিষ্ঠাতা সাহিত্যিক ও চলচ্চিত্রকার খান আকতার হোসেনের ৬২তম জন্মদিন উপলক্ষ্যে কেককাটা হয়।
ইউনিয়ন পরিষদের কমপ্লেক্স ভবনের উন্নয়ন কাজ উদ্বোধন
ধামইরহাট (নওগাঁ) সংবাদদাতা ধামইরহাটের জাহানপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের ছাদের ঢালাই কাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের বাস্তবায়নে মঙ্গলবাড়ী বাজারের সামনে জাহানপুর ইউপি ভবনের ছাদ ঢালাইয়ের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আজাহার আলী। এ সময় উপজেলা প্রকৌশলী মো. আলী হোসেন, ঠিকাদার আব্দুল মজিদ, ইউপি সদস্য ওবায়দুল ইসলাম, মহিলা সদস্য কোহিনুর বেগম, ধামইরহাট প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল মালেক প্রমুখ উপস্থিত ছিলেন।
বিশেষ নদী বিষয়ক পাঠচক্র
গাজীপুর প্রতিনিধি গাজীপুরে শনিবার দুপুরে ‘এসো নদীর গল্প শুনি’ শিরোনামে নদী বিষয়ক বিশেষ পাঠচক্র অনুষ্ঠিত হয়েছে। গাজীপুর শহরের প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটের শহীদ আহসান উল্লাহ মাস্টার মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান ড. মুজিবুর রহমান হাওলাদার। বাংলাদেশ নদী পরিব্রাজক দলের আয়োজনে গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মশিউর রহমানের সভাপতিত্বে এ পাঠচক্র অনুষ্ঠিত হয়। এতে আলোচনায় অংশ নেন গাজীপুর সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মজিবুর রহমান কাজল, অধ্যাপক মুকুল কুমার মল্লিক প্রমুখ।
বিশ্ব তথ্য অধিকার দিবস পালিত
কুমারখালি (কুষ্টিয়া) সংবাদদাতা কুমারখালিতে নানা আয়োজনের মধ্যদিয়ে শনিবার পালিত হলো আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস। এর আয়োজন করে নিজেরা করি ও ভূমিহীন সমিতি। এ উপলক্ষ্যে উপজেলা পরিষদ চত্বর হতে শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে। পরে আলোচনা পর্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমারখালি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাজীবুল ইসলাম খান। আলোচনা করেন নিজেরা করির অঞ্চল সমন্বয়ক কামাল হোসেন, ভূমিহীন নেতা রাজিয়া বেগম প্রমুখ।
দলিত পরিষদ নেতাদের মতবিনিময়
কালিয়া (নড়াইল) সংবাদদাতা কালিয়ায় বাংলাদেশ দলিত পরিষদের নবগঠিত উপজেলা কমিটির নেতারা স্থানীয় সাংবাদিকদের সঙ্গে শনিবার মতবিনিময় করেছেন।
উপজেলার মির্জাপুর সার্বজনীন পূজা মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন নবগঠিত উপজেলা কমিটির সভাপতি পরিমল চন্দ্র ঋষি, সহসভাপতি গোবিন্দ ঋষি, সাধারণ সম্পাদক সবিতা রানী প্রমুখ।
আন্তর্জাতিক তথ্য অধিকার দিবসে র্যালি
বটিয়াঘাটা (খুলনা) সংবাদদাতা আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদ্যাপন উপলক্ষ্যে শনিবার ভূমিহীন সংগঠন ও নিজেরা করির উদ্যোগে র্যালি, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটক মঞ্চস্থ হয়। প্রথমে ‘নিজেরা করি’ অফিস থেকে র্যালি বের হয়। পরে বটিয়াঘাটা বাজার চত্বরে সংগঠনের আঞ্চলিক সভাপতি ক্ষীরোদ চন্দ্র বৈরাগীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন নিজেরা করির খুলনা বিভাগীয় সংগঠক মুক্তিযোদ্ধা আবুল খায়ের মজনু। বক্তব্য রাখেন বটিয়াঘাটা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক এনায়েত আলী বিশ্বাস, অমিয় রায় প্রমুখ।
