নেপালে ছোটোদের সাফের ফাইনাল আজ

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৯, ২১:০৬

সাফ অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপ

স্পোর্টস রিপোর্টার

আজ একদিনে দেশের জাতীয় ফুটবল দল এবং ছোটোদের ফুটবল দল গুরুত্বপূর্ণ দুটি ম্যাচে মাঠে নামতে যাচ্ছে। ঢাকায় বড়োদের ফুটবলে বাংলাদেশ ও ভুটান এবং নেপালে সাফ অনূর্ধ্ব-১৮ ফুটবল ফাইনালে বাংলাদেশ ও ভারত মুখোমুখি হবে। বেলা আড়াইটায় খেলা।

ট্রফি জয়ের এক হাত দূরে বাংলাদেশ। দক্ষিণ এশিয়ার ফুটবল যেকোনো ভাবেই হোক ভারত শক্তিশালী দল। তাদের বিপক্ষে বাংলাদেশের লড়াই হয় সেয়ানে সেয়ানে। ভারত ফেভারিট হলে বাংলাদেশের ছোটোদের ফুটবলে তানভীর, তরুণ ফুটবলার। এরই মধ্যে সেমিফাইনালে ভুটানের বিপক্ষে গোল করেছেন। তার গোল বাংলাদেশকে এগিয়ে দিয়েছিল ম্যাচ জয়ের পথে। তানভীর ভারতের বিপক্ষে গোল পান না পান তার চেয়েও বড়ো কথা হচ্ছে ম্যাচ জিততে হবে। তানভীর বললেন, ‘আমাদের টার্গেট চ্যাম্পিয়ন হওয়া। ভারতের বিপক্ষে ফাইনাল জিততে মরিয়া বাংলার তরুণ ফুটবলাররা। ছোটোদের সাফে এবার নিয়ে তৃতীয় আসর। প্রথম দুই আসরে চ্যাম্পিয়ন হয়েছে নেপাল। সেই নেপাল এবার সেমিফাইনাল হতে বিদায় নিয়েছে। বাংলাদেশ এবং ভারত ফাইনালে উঠে প্রথম ট্রফি জয়ের জন্য নানা ছক আঁকছে। ভারতের খেলোয়াড়রা বাংলাদেশের খেলোয়াড়দের চেয়ে শক্তিশালী। শারীরিকভাবেও অনেক এগিয়ে। ভারত ছোটোদের সাফে খুবই ভয় পায়। কারণ গত বার ভারত বাংলাদেশের জালে ৩ গোল করার পরও সেই ম্যাচ জিততে পারেনি। সেই দুঃখ এখনো রয়ে গেছে ভারতের মনে। আজ এমন সুযোগ দিতে চায় না ভারত। আর বাংলাদেশ ভাবছে এটা নতুন ম্যাচ, নতুন খেলোয়াড়। পরিস্থিতি ভিন্ন। এই ম্যাচে নিজেদের নতুন করে চেনাবার পালা। দলের ইংলিশ কোচ এন্ড্রু পিটার তার ছেলেদের ধরে ধরে প্রতিটি পজিশনে হাতে কলমে শেখাচ্ছেন। সঙ্গে আছেন কোচিং স্টাফ পাপ্পু, আলতাফদের মতো কোচ।