বাদ পড়লেন অ্যাগুয়েরো মারিয়া

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৯, ২১:০৭

আর্জেন্টিনার দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক

জার্মানি ও ইকুয়েডরের বিপক্ষে আগামী মাসে দুটি প্রীতিম্যাচ খেলবে আর্জেন্টিনার দল।  কোপা আমেরিকায় দক্ষিণ আমেরিকান ফুটবলের সর্বোচ্চ সংস্থা কনমেবলের প্রতি বিরূপ মন্তব্য করায় আন্তর্জাতিক ম্যাচে তিন মাসের জন্য নিষিদ্ধ হয়েছেন লিওনেল মেসি। এর ওপর ভুগছেন ইনজুরিতে। তাই, তিনি যে থাকবেন না সেটা আগে থেকেই জানা ছিল।

এবার গতকাল কোচ লিওনেল স্ক্যালোনি যে দল দিয়েছেন তার থেকেও বড়ো দুটি মুখ বাদ পড়েছে। তারা হলেন ফরোয়ার্ড সার্জিও অ্যাগুয়েরো ও অ্যঞ্জেল ডি মারিয়া। এই দলে প্রথমবারের মতো জায়গা করে নিয়েছেন ইংলিশ প্রিমিয়ার লিগের দল আর্সেনালের গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ।

ব্রাজিলে অনুষ্ঠিত কোপা আমেরিকার পর থেকে ম্যানচেস্টার সিটি স্ট্রাইকার অ্যাগুয়েরো ও প্যারিস সেইন্ট-জার্মেই উইঙ্গার ডি মারিয়া জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নামেননি। তারা না থাকলেও য়গা ধরে রেখেছেন জুভেন্টাসের পাওলো দিবালা, ইন্টার মিলানের লাউতারো মার্তিনেজ, পিএসজির লেয়ান্দ্রো পারেদেসরা।

দলে ফিরেছেন টটেনহ্যাম হটস্পারের ডিফেন্ডার হুয়ান ফোইথ ও বেয়ার লেভারকুসেনের স্ট্রাইকার লুকাস আলারিও। চোটের কারণে রাখা হয়নি টটেনহ্যামের জিওভানি লো সেলসোকে।

জানিয়ে রাখা ভালো, আগামী ৯ অক্টোবর ডর্টমুন্ডে জার্মানির মোকাবিলা করবে আর্জেন্টিনা। এর চার দিন পর স্পেনের এলচেতে ইকুয়েডরের মোকাবিলা করবে আর্জেন্টিনা।

কোপা লিবার্তাদোরেসের ম্যাচের জন্য দলে নেই বোকা জুনিয়র্স ও রিভারপ্লেটের কোনো খেলোয়াড়ও। আগামী মাসে কোপা লিবারেটেডোরসের সেমিফাইনালে বোকা ও রিভার একে অপরের মোকাবিলা করবে।

প্রীতিম্যাচের জন্য ২৬ সদস্যের আর্জেন্টিনা স্কোয়াড

গোলরক্ষক: অগাস্তিন মার্কেসিন (পোর্তো), হুয়ান মুসসো (উদিনেসে), এমিলিয়ানো মার্তিনেজ (আর্সেনাল);

ডিফেন্ডার: নিকোলাস ওতামেন্দি (ম্যানচেস্টার সিটি), জার্মান পেজ্জেয়া (ফিওরেন্টিনা), লিওনার্দো বালের্দি (বরুসিয়া ডর্টমুন্ড), মার্কোস রোহো (ম্যানচেস্টার ইউনাইটেড), ওয়াল্টার কানেমান (গ্রেমিও), হুয়ান ফোইথ (টটেনহ্যাম হটস্পার), রেনজো সারাভিয়া (পোর্তো), নিকোলাস তাগলিয়াফিকো (আয়াক্স আমস্টারডাম); মিডফিল্ডার: গুইদো রদ্রিগেজ (ক্লাব আমেরিকা), মাতিয়াস জারাকো (রেসিং), লিয়ান্দ্রো পারেদেস (প্যারিস সেন্ট জার্মেই), নিকোলাস দমিঙ্গেজ (ভেলেজ), রদ্রিগো দে পল (উদিনেসে), মার্কোস আকুনা (স্পোর্টিং সিপি), রবার্তো পেরেইরা (ওয়াটফোর্ড), লুকাস ওকাম্পোস (সেভিয়া), এরিক লামেলা (টটেনহ্যাম হটস্পার), অ্যাঙ্গেল কোরেয়া (অ্যাতলেটিকো মাদ্রিদ); ফরোয়ার্ড: লাউতারো মার্তিনেজ (ইন্টারমিলান), পাওলো দিবালা (জুভেন্টাস), লুকাস আলারিও (বেয়ার লেভারকুসেন), মাতিয়াস ভারগাস (এস্পানিয়ল), নিকোলাস গঞ্জালেজ (স্টুটগার্ট)।