বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট
বরিশাল অফিস
বরিশাল বিভাগীয় পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আজ ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। ফাইনালে বরগুনার বালিকা দল ঝালকাঠীর এবং পটুয়াখালীর বালক দল বরিশালের মোকাবিলা করবে।
গতকাল শনিবার দ্বিতীয় সেমিফাইনালে বরগুনার বালিকারা ২-০ গোলে পটুয়াখালী জেলার বালিকাদের পরাজিত করে ফাইনালে উত্তীর্ণ হয়। বিকালে পটুয়াখালী জেলার বালকরা ২-১ গোলে ভোলা জেলার বালকদের পরাজিত করে ফাইনালে খেলার গৌরব অর্জন করে। আজ রবিবার বেলা ১১টায় ফাইনালে বরগুনার বালিকারা ঝালকাঠীর মোকাবিলা করবে ও বিকালে পটুয়াখালীর বালকরা বরিশালের মোকাবিলা করবে। জেলা ক্রীড়া অফিসার হুসাইন আহমাদ জানান, ফাইনাল খেলা শেষে রবিবার বিকাল ৪টায় শহিদ আব্দুর রব সেরনিয়াবাত আউটার স্টেডিয়ামে বিজয়ীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম এমপি, বিএমপি কমিশনার শাহাবুদ্দিন খান, জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান।
