পিরোজপুর অফিস
গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম শিক্ষকদের উদ্দেশে বলেছেন, বই-পুস্তকের পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক শিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে। তাদেরকে শুধু পুঁথিগত শিক্ষা দিবেন না। বইয়ের বাইরে তাদেরকে নৈতিকতা কাকে বলে, সত্যবাদিতা কাকে বলে, মূল্যবোধ কাকে বলে পড়াবেন। গতকাল শনিবার দুপুরে পিরোজপুরের নাজিরপুর উপজেলার বিলডুমরিয়া পদ্মডুবি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, মেয়েদের লেখাপড়া করাবেন। সরকার নারীর ক্ষমতায়নে বিশ্বাস করে।
