চট্টগ্রামে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৯, ২১:২০

চট্টগ্রাম অফিস

চট্টগ্রামে আনোয়ারা থানাধীন গহিরা এলাকায় গতকাল শনিবার অভিযান চালিয়ে ৭ হাজার ২০০ পিস ইয়াবাসহ মো. সোলায়মান (৪৩) নামে এক ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে কোস্ট গার্ড সদস্যরা। আটককৃত ইয়াবা পাচারকারী আনোয়ারা থানার রায়পুর গ্রামের মো. ফজল আহমেদের পুত্র।