মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সংবিধান বিশেষজ্ঞ, বিশিষ্ট পার্লামেন্টারিয়ান, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এবং বাংলাদেশ আওয়ামী লীগ এর কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট সুধাংশু শেখর হালদারের আজ ২৯ সেপ্টেম্বর ১৫তম মৃত্যুবার্ষিকী। শিক্ষানুরাগী সুধাংশু শেখর হালদার বাগেরহাটের মোড়েলগঞ্জের শৌলখালীতে মায়ের নামে সুহাসিনী মাধ্যমিক বিদ্যালয়, নাজিরপুরের ঘোষকাঠীতে ঘোষকাঠী কলেজ এবং একই গ্রামে সুধাংশু শেখর হালদার টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ প্রতিষ্ঠা করেন।
