শেখ হাসিনার জন্মদিনে বঙ্গবন্ধু গবেষণা পরিষদের আলোচনা

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০১৯, ০০:৩২

বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিনে বঙ্গবন্ধু গবেষণা পরিষদের উদ্যোগে ২৮ সেপ্টেম্বর সকালে বাংলাদেশ প্রেস কাউন্সিল মিলনায়তনে ‘মানব কল্যাণে জননেত্রী শেখ হাসিনা’ শীর্ষক আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন—বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মোজাফ্ফর হোসেন পল্টু। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন—বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন। বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মো. গনি মিয়া বাবুল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। —প্রেস বিজ্ঞপ্তি