জিম্বাবুয়ের জাতির পিতা এবং সাবেক প্রেসিডেন্ট রবার্ট মুগাবেকে সমাহিত করা হয়েছে। গতকাল শনিবার নিজের গ্রাম কুতামায় মুগাবেকে সমাহিত করা হয়। মৃত্যুর তিন সপ্তাহ পর তাকে সমাহিত করা হলো। গত ৬ সেপ্টেম্বর ৯৫ বছর বয়সে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা যান তিনি। দুই বছর আগে আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হন ৩৭ বছর ক্ষমতায় থাকা মুগাবে। সরকার মুগাবেকে জাতীয় বীরদের সমাধিতে সমাহিত করতে চাইলেও পরিবার রাজি হয়নি। পরিবারের পক্ষ থেকে জানানো হয়, মুগাবের ইচ্ছা ছিল, মৃত্যুর পর তাকে যেন নিজ গ্রামে মায়ের সমাধির পাশে সমাহিত করা হয়। সমাহিত করার আগে অনুষ্ঠানে কোনো সরকারি কর্মকর্তাকে দেখা যায়নি। তবে অনেক মানুষ জড়ো হয়েছিলেন। গত ১৪ সেপ্টেম্বর রাষ্ট্রীয়ভাবে মুগাবের শেষকৃত্য অনুষ্ঠিত হয়। -বিবিসি
