হংকংয়ে বিক্ষোভ অব্যাহত

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০১৯, ০০:৩৭

হংকংয়ে বিক্ষোভ থামছে না। গতকালও চীনের পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) সদর দপ্তরের সামনে বিক্ষোভ করা হয়। এই সময় পুলিশকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ এবং সরকারি অফিসের জানালা ভাঙচুর করেন বিক্ষোভকারীরা। আগামী মঙ্গলবার চীনের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকীর আগে এই বিক্ষোভের আয়োজন করা হলো। পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ও গরম পানি নিক্ষেপ করে। বিক্ষোভকারীদের অনেকেই মুখোশ এবং কালো পোশাক পরিধান করেছিলেন। -রয়টার্স