তালেবানের বর্জনের মধ্য দিয়েই আফগানিস্তানে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার এই নির্বাচনে তেমন ভোট পড়েনি। তালেবান কিছু ভোট কেন্দ্রে হামলা চালালেও সহিংসতা তেমন ছিল না। হামলায় দুই পুলিশ সদস্য এবং এক বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩৭ জন। তবে ভোট দেওয়ার কারণে একজনের আঙ্গুল কেটে নিয়েছে তালেবান। নির্বাচন কমিশনের প্রধান হাওয়া আলম নুরিস্তানি বলেছেন, অতীতের নির্বাচনের চেয়ে এবারের নির্বাচন অনেকটাই সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে। নির্বাচনের প্রাথমিক ফল পেতে ১৭ অক্টোবর এবং চূড়ান্ত ফলের জন্য ৭ নভেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে। কোনো প্রার্থী ৫১ ভাগ ভোট না পেলে ফের বেশি ভোট পাওয়া দুই প্রার্থীর মধ্যে ভোটাভুটি অনুষ্ঠিত হবে। -রয়টার্স
