খিলক্ষেতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

আপডেট : ১০ ডিসেম্বর ২০১৮, ২২:২৯

ইত্তেফাক রিপোর্ট  

রাজধানীর খিলক্ষেত থানা এলাকার তিনশ ফুট সড়কে অজ্ঞাত গাড়ির চাপায় এক যুবক নিহত হয়েছেন। শনিবার রাত পৌনে ২টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে। তার পরিচয় না পাওয়ায় লাশ ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে রাখা হয়েছে।

খিলক্ষেত থানার এসআই সাইফুল ইসলাম বলেন, শনিবার রাতে তিনশ ফুট সড়কে কোনো গাড়ির চাপায় ওই যুবক ঘটনাস্থলেই মারা যায়। গাড়ি শনাক্ত করা যায়নি। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। রবিবার সন্ধ্যা পর্যন্ত লাশ শনাক্ত হয়নি বলে জানান তিনি। এ ঘটনায় খিলক্ষেত থানায় পুলিশ বাদী হয়ে অপমৃত্যু মামলা দায়ের করেছে।