বুয়েটে জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত

আপডেট : ১০ ডিসেম্বর ২০১৮, ২২:২৯

শনিবার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর কেন্দ্রীয় অডিটোরিয়ামের সামনে এ.এফ. মুজিবুর রহমান ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায় বুয়েট ও বাংলাদেশ গণিত সোসাইট কর্তৃক যৌথভাবে আয়োজিত অনুষ্ঠানে বেলুন ও পতাকা উত্তোলন করে বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে ১০ম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড ২০১৮ এর চূড়ান্ত পর্ব শুরু হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠান উদ্বোধন করেন বুয়েটের ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন অধ্যাপক ড. মোঃ রফিকউল্লাহ।

এবছর স্বর্ণপদকপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন: মোঃ সুমন হোসেন (এম.ফিল), মোঃ আনোয়ার হোসেন (এম.এসসি), যাদের প্রত্যেককে এ. এফ. মুজিবুর রহমান ফাউন্ডেশনের অর্থানুকূল্যে একটি গোল্ড মেডেল, সার্টিফিকেট ও ত্রিশ হাজার টাকা করে অর্থ পুরস্কার প্রদান করা হয়।

সর্বশেষে ১০ জন বিজয়ীর প্রত্যেককে সার্টিফিকেট, ক্রেস্ট ছাড়াও এ.এফ. মুজিবুর রহমান ফাউন্ডেশনের সৌজন্যে ১০,০০০/- টাকা করে এবং বাংলাদেশ গণিত সমিতির সৌজন্যে শ্রেষ্ঠ তিনজনকে ৫,০০০/- টাকা করে আর্থিক পুরস্কার প্রদান করা হয়। উত্তীর্ণ পরীক্ষার্থীদের মেধাক্রম হলো: মোঃ নিরব হোসাইন, পার্থ সূত্রধর, কফিল ইবনে কামাল, সাদমান সাকিব, মোঃ সাইয়্যাদোজ্জামান সাঈদ, শামিম সাদমান সাহেদ, মোঃ সাব্বির রহমান, নাজিমউদ্দীন, মুনজারিন রিজা ও সাদাত হোসাইন। এ বিষয়ে সমিতির www.bdmathsociety.org-এ বিস্তারিত জানা যাবে। - প্রেস বিজ্ঞপ্তি