বিজেমে টিভি সংবাদ উপস্থাপনা কোর্সের সনদ বিতরণ

আপডেট : ১০ ডিসেম্বর ২০১৮, ২২:৩০

বাংলাদেশ ইনস্টিটিউট অব জার্নালিজম অ্যান্ড ইলেকট্রনিক মিডিয়া (বিজেম) পরিচালিত ‘সংবাদ উপস্থাপনা’ শীর্ষক প্রশিক্ষণ কোর্সের সনদ বিতরণ অনুষ্ঠান সম্প্রতি ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সনদ বিতরণ করেন বিকন গ্রুপ অব কোম্পানিজের প্রধান উপদেষ্টা খন্দকার রাশিদুল হক নবা।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আধুনিক বিশ্বে টিভি সংবাদ উপস্থাপনা আকর্ষণীয় ও মর্যাদাসম্পন্ন পেশা হিসেবে বিবেচিত। এই পেশায় যারা রয়েছেন তাদের দক্ষতা বৃদ্ধির জন্য প্রয়োজন মানসম্পন্ন আধুনিক প্রশিক্ষণ। বিজেম এ ক্ষেত্রে গুরত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

বিজেমের নির্বাহী পরিচালক মির্জা তারেকুল কাদেরের সভাপতিত্বে অতিথি ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ড. এম কামাল উদ্দিন জসিম এবং একুশে টিভির সংবাদ উপস্থাপক ইরা শামস এনি এবং এটিএন নিউজের সংবাদ উপস্থাপক মাহজাবিন মুনিয়া।

সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় ও কলেজের ২৪ জন নারীসহ মোট ৪৯ জন শিক্ষার্থী কোর্সটিতে অংশগ্রহণ করেন।- প্রেস বিজ্ঞপ্তি