জলবায়ু ইস্যুতে সুইজারল্যান্ডে লক্ষাধিক লোকের সমাবেশ

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০১৯, ১৯:১০

সুইজারল্যান্ডে জলবায়ু পরিবর্তন রোধে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবিতে লক্ষাধিক লোক মিছিল সমাবেশ করেছে। দেশটিতে পার্লামেন্ট নির্বাচনের মাত্র তিন সপ্তাহ আগে শনিবার রাজধানী বার্নে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

পরিবেশ বিষয়ক ৮০টি প্রচারণা গ্রুপ শনিবারের এই সমাবেশের আয়োজন করে।

এর একদিন আগে দেশটির বিভিন্ন শহরে শুক্রবারের ‘ক্লাইমেট স্ট্রাইকস’ এর ব্যানারে সীমিত আকারে বিক্ষোভ হয়েছে। একই ব্যানারে ইউরোপের বিভিন্ন শহরেও জলবায়ু বিষয়ক সমাবেশ অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: বশেমুরবিপ্রবির ভিসিকে প্রত্যাহারের সুপারিশ

সমাবেশে এক লাখেরও বেশি লোক অংশ নিয়েছে বলে আয়োজকরা দাবি করলেও বার্ন পুলিশ এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

তবে পুলিশের মুখপাত্র ডোমিনিক জাগি বলেছেন, বার্নে সাম্প্রতিক বছরগুলোতে আয়োজিত সমাবেশের মধ্যে এটি ছিল সবচেয়ে বড়।

ইত্তেফাক/মিশু