‘মন খারাপ তো কিছুটা হয়েছেই’

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০১৯, ১৯:৫৪

বিনোদন রিপোর্ট

চিত্রনায়িকা রোদেলা জান্নাত। ক্যারিয়ারের প্রথম সিনেমা ‘শাহেনশাহ’। শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে এই সিনেমায় অভিনয় করেছেন তিনি। এরমধ্যে কয়েকবার সিনেমাটি মুক্তির কথা থাকলেও বারবার পেছানো হয়। শেষ পর্যন্ত ৪ অক্টোবর মুক্তির ঘোষণা দেওয়া হয়। তবে আবারো পেছালো মুক্তি। তবে পরবর্তীতে কবে মুক্তি পাবে এটি এখনো জানা যায়নি। রোদেলা এ প্রসঙ্গে বলেন, ‘আগ্রহ নিয়ে বসেছিলাম সিনেমাটি মুক্তির জন্য। কিন্তু শেষ পর্যন্ত মুক্তি পেছানো হলো। মন খারাপ তো কিছুটা হচ্ছেই। আবারো মুক্তির জন্য নতুন অপেক্ষা।’

ছবিটির নির্মাতা শামীম আহমেদ রনি। রোদেলা বলেন, ‘মুক্তির বিষয়টি প্রযোজক ভালো বলতে পারবেন। অবশ্যই সব সুবিধা দেখেই সিনেমাটি মুক্তি দেওয়া হবে।’ এই বিষয়ে প্রযোজক জানান, দেশের সার্বিক অবস্থা এখন অনুকূলে নেই। পরিস্থিতি স্বাভাবিক হলে সিনেমাটি মুক্তি দেওয়া হবে।’ 

গতবছর ৫ সেপ্টেম্বর ঢাকার আয়োজন হয় ‘শাহেনশাহ’ ছবির মহরত। ২৩ অক্টোবর থেকে এফডিসিতে শুরু হয় ‘শাহেনশাহ’র নির্মাণ কাজ। কয়েকটি লোকেশনে শুটিং শেষে ১৯ ডিসেম্বর পূবাইলে শেষ হয় ছবির কাজ। ১২ মার্চ আনকাট সেন্সর ছাড়পত্র পায়। সিনেমার ফার্স্টলুক, ট্রেলার প্রকাশ হয়েছে এরইমধ্যে। তখন ব্যাপক আলোচিত হয়েছিল সিনেমাটি। এই সিনেমার অন্যান্য চরিত্রে আরো অভিনয় করেছেন মিশা সওদাগর, উজ্জ্বল, আহমেদ শরিফ, অনুভব মাহবুব, লিটন হাসমি।