বিনোদন ডেস্ক
বলিউডের এই সময়ের অন্যতম আলোচিত তারকা দিশা পাটানি। টাইগারের সঙ্গে প্রেম থেকে তিনি শুরুতে আলোচনায় এলেও পরবর্তীতে নিজের কাজ দিয়েও বলিউডে জায়গা করে নেন তিনি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তেই ভাইরাল হয়ে যায় তার কোনো ছবি প্রকাশ পেলে।
তবে বলিউড ইন্ডাস্ট্রি কিংবা ভক্তরা দিশাকে আবেদনময়ী মনে করলেও নিজেকে তিনি তা মনে করেন না। এই বলিউড সুন্দরী এমনটি জানিয়েছেন ভারতের একটি জাতীয় দৈনিকে দেওয়া সাক্ষাত্কারে। দিশা বলেন, ‘আমাকে কখনোই আমি আবেদনময়ী মনে করি না।
বাস্তবজীবনে আমি টমবয়। কিন্তু অনুরাগীরা আমাকে আবেদনময়ী মনে করে আমি একটু ভিন্নভাবে ছবি তুলি বলে। আমি খুব সাধারণ একটি মেয়ে।’ দিশার ‘মালাঙ’ ছবিটি মুক্তি পাবে আগামীবছর। এতে আরো অভিনয় করেছেন আদিত্য রয় কাপুর, অনিল কাপুর ও কুনাল খেমু। পরিচালনা করেছেন মোহিত সুরি।
নতুন এই সিনেমার প্রচারণা ও পোস্ট প্রডাকশনের কাজ নিয়েই ব্যস্ত দিশা। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এই সিনেমার অনেকের সঙ্গে একটি ছবি পোস্ট করেন তিনি। সেখানে কমেন্ট করেন টাইগার শ্রফ। তাদের প্রেমের বিচ্ছেদের পর অনেকদিন একসঙ্গে খবরের শিরোনাম হননি তারা। তার ছবিতে কমেন্ট নিয়েই গণমাধ্যম থকে জানতে চাওয়া হলে দিশা বলেন, ‘টাইগার আমার ভালো বন্ধু। এটি অনেক আগে থেকেই বলে আসছি। আমার সব কাজে তার একটি সাপোর্ট থাকে। সেই জায়গা থেকে সে কমেন্টে শুভেচ্ছা জানিয়েছে। এছাড়া টাইগার ফোন করেও আমাকে শুভেচ্ছা জানিয়েছে।’
