বিশ্বব্যাপী বিপুল জনপ্রিয়তা অর্জন করেছে ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক। মজাদার ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্টিংয়ের মাধ্যমে ফলোয়ার বাড়ানোর চেষ্টায় মেতেছেন বিশ্বব্যাপী। এবার টিকটকের চ্যালেঞ্জ জানিয়ে ভারতের বাজারে আসছে নতুন ভিডিও শেয়ারিং অ্যাপ ফায়ারওয়ার্ক।
টিকটক সবচেয়ে বেশি ব্যবহারকারী রয়েছে ভারতে। সারাবিশ্বে ১০০ কোটিবার ডাউনলোডের মাইলফলক পেরিয়েছে টিকটক। সম্প্রতি অ্যাপটি যত ডাউনলোড হয়েছে তার ২৫ শতাংশই ভারতে। এ কারণেই বড়ো বাজার হিসেবে ভারতকে বেছে নিচ্ছে ফায়ারওয়ার্ক।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সংস্থা লুপ নাও টেকনোলজি নির্মিত অ্যাপটির মাধ্যমে ৩০ সেকেন্ডেই নিজস্ব ভিডিও বানানো যাবে। অ্যাপটির সহ-প্রতিষ্ঠাতা এবং সিইও ভিনসেন্ট ইয়াং বলেন, বিশ্বের দ্রুততম স্মার্টফোনের বাজার ভারত। আমরা এ বিপ্লবের অংশ হতে পেরে অত্যন্ত খুশি।
