আযাদ রহমানের পিএইচডি ডিগ্রি লাভ

আপডেট : ১০ ডিসেম্বর ২০১৮, ২২:৩০

সার্ক টিচার্স ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট মো. আযাদ রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের প্রাক্তন পরিচালক প্রফেসর ড. মো. আবুল এহসান-এর তত্ত্বাবধানে ‘এন ইভালুয়েশন অফ দি ইংলিশ কারিকুলাম এট দ্য সেকেন্ডারি লেবেল অফ বাংলাদেশ’ শীর্ষক গবেষণা কর্মের উপর পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি ইউরোপিয়ান ইউনিয়ন অধিভুক্ত লাটভিয়ার নিউপোর্ট ইউনিভার্সিটি সিইডি থেকে এ ডিগ্রি অর্জন করেন। তিনি আন্তর্জাতিক শিক্ষক সংগঠন এডুকেশন ইন্টারন্যাশনাল অধিভুক্ত বাংলাদেশ টিচার্স ফেডারেশনের জেনারেল সেক্রেটারি। তিনি বরিশাল জেলার হিজলা উপজেলার হরিনাথপুর ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান দেওয়ান হাবিবুর রহমানের সুযোগ্য পুত্র। তিনি সকলের দোয়া প্রার্থী। -প্রেস বিজ্ঞপ্তি