শোক সংবাদ

আপডেট : ১০ ডিসেম্বর ২০১৮, ২২:৩১

মো. জিন্নাত আলী মোল্যা

মাদারীপুরের রাজৈর উপজেলার হোসেনপুর ইউনিয়নের দক্ষিণ সত্যবতী গ্রামের মুক্তিযোদ্ধা মো. জিন্নাত আলী মোল্যা (৬৮) গত রবিবার রাতে হূদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি..রাজিউন)। তিনি স্ত্রী, ৩ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন। গতকাল সোমবার পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এসময় নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান, উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান খান, জেলা আওয়ামী লীগ সভাপতি সাহাবুদ্দিন মোল্যা, রাজৈর উপজেলা আওয়ামী লীগ সভাপতি এমএ মোতালেব মিয়া ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সেকান্দার আলী শেখ উপস্থিত ছিলেন।