উন্নত সড়কব্যবস্থার সঙ্গে প্রয়োজন দক্ষ চালক

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০১৯, ২১:০৯

বাংলাদেশ বিশ্বের  উন্নয়নশীল দেশসমূহের মধ্যে এখন রোল মডেল। যা বিভিন্ন ক্ষেত্রে এখন দৃশ্যমান। উন্নয়নের ধারাবাহিকতায় এখন উন্নত করা হচ্ছে দেশের সড়কব্যবস্থাকেও। যা প্রশংসনীয়। কিন্তু দুঃখের বিষয় হলো, সড়কব্যবস্থার উন্নয়ন হলেও কমছে না মহাসড়কগুলোতে মৃত্যুর মিছিল। দেশের আনাচেকানাচে ঘটছে সড়ক দুর্ঘটনা। যা অকালে কেড়ে নিচ্ছে শত শত প্রাণ, সঙ্গে পঙ্গুত্ব বরণ করছে তার কয়েকগুণ। এই সড়ক দুর্ঘটনার অনেকগুলো কারণের মধ্যে অদক্ষ চালকদের বেপরোয়া গতিকে অন্যতম প্রধান কারণ। তাই কর্তৃপক্ষের উচিত বেপরোয়া অদক্ষ চালকদের চিহ্নিত করে আইনের আওতায় আনার পাশাপাশি শুধু প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ লাইসেন্সধারী চালকদের ড্রাইভিংয়ের অনুমতি প্রদানের মাধ্যমে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে উপযুক্ত ব্যবস্থা নেওয়া।

মুহাম্মদ আবু হানিফ

চন্দনাইশ, চট্টগ্রাম