পিকাসোর বাসায় বেড়াতে এলেন তাঁর বন্ধুবান্ধব। তাঁরা খেয়াল করলেন পিকাসোর বাসায় তাঁর কোনো পেইন্টিং ঝোলানো নেই।
‘কিহে তোমার নিজের কোনো ছবি দেখছি না দেয়ালে?’
উত্তরে পিকাসো বললেন—‘ওগুলোর এত দাম যে ওগুলো আমার পক্ষে অ্যাফোর্ড করা সম্ভব নয়।’
এক কমিউনিস্ট নেতা মারা গেছে। পরকালে গিয়ে সে খুশি হয়ে উঠল ‘যাক আমি তাহলে বেহেশতেই আছি’; তখন একজন ডেভিল বলে উঠল, ‘না আপনি ভুল করছেন এটা নরক। আপনি নরকে আছেন।’ তখন কমিউনিস্ট নেতা দীর্ঘশ্বাস ফেলে বলে উঠল, ‘ও তাই? আমি কিউবা থেকে এলাম কি না।’
