সৈয়দ নাজমুল হক
শহীদ সাংবাদিক ও বুদ্ধিজীবী সৈয়দ নাজমুল হকের ৪৭তম শাহাদত বার্ষিকী আজ। এ উপলক্ষে দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণের আয়োজন করা হয়েছে। সৈয়দ নাজমুল হক সাবেক পিপিআই বর্তমান বাসসের চিফ রিপোর্টার ও তত্কালীন ঢাকা টাইমসের সিডি এডিটর ছিলেন। ১৯৭১ সালে স্বাধীনতার ছয় দিন আগে রাত ৪টায় পাক বাহিনী ও রাজাকারদের একটি দল তাকে বাসা থেকে অপহরণ করে নিয়ে যায়। এরপর তিনি আর ফিরে আসেন নি। তিনি ৬০ দশকের শুরুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতিতে জড়িয়ে ছিলেন। ১৯৬৩ সালে রাষ্ট্রবিজ্ঞানে এমএ এবং ১৯৭০ সালে সাংবাদিকতায় ডিগ্রী লাভ করেন।
