ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার মুদি দোকানি

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০১৯, ২১:১৭

সম্প্রতি ফরিদপুরের সালথা বাজারে ওয়ালটনের পরিবেশক তামিম ইলেকট্রনিক্স থেকে একটি ফ্রিজ কিনেন সায়েম মোল্লা। কেনার পরপরই তার নাম, মোবাইল নাম্বার ও পণ্যের বারকোড নাম্বার দিয়ে ফ্রিজটি রেজিস্ট্রেশন করেন। কিছুক্ষণ পরেই তার মোবাইলে ওয়ালটনের কাছ থেকে ম্যাসেজ আসে। দেখেন ১০ লাখ টাকা পেয়েছেন।

গত ২৫ সেপ্টেম্বর সায়েম মোল্লার হাতে ১০ লাখ টাকার চেক তুলে দেওয়া হয়। সে সময় উপস্থিত ছিলেন ওয়ালটন ডিজিটাল ক্যাম্পেইন সিজন ফোরের সমন্বয়ক মো. নাজমুল হোসাইন ও সিনিয়র ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মো. একরাম হোসেন পলাশ, ডিস্ট্রিবিউটর নেটওয়ার্ক ফরিদপুর জোনের এরিয়া ম্যানেজার বিজয় কুমার নাথ, সার্ভিস ম্যানেজমেন্ট সিস্টেম ফরিদপুর শাখার ম্যানেজার মো. আকিবুল ইসলাম, তামিম ইলেকট্রনিক্সের স্বত্বাধিকারী সাহেব মাতুব্বরসহ স্থানীয় ব্যক্তিবর্গ।  —প্রেস বিজ্ঞপ্তি