প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিন উপলক্ষ্যে রূপালী ব্যাংকে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। রবিবার আসরের নামাজের পর ব্যাংকের প্রধান কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় এ দোয়া অনুষ্ঠিত হয়। উক্ত দোয়া মাহফিলে ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন