সপ্তাহের শুরুতে সূচক বাড়ল

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০১৯, ২১:১৯

ইত্তেফাক রিপোর্ট

সপ্তাহের শুরুতে গতকাল মূল্যসূচক বাড়ল পুঁজিবাজারে। গতকাল রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৭ দশমিক ২৬ পয়েন্ট। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ২৫ পয়েন্টের বেশি। ঢাকায় লেনদেন কমলেও চট্টগ্রামে বেড়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, গতকাল ডিএসইতে মোট ৩৫৩টি কোম্পানির ১২ কোটি ৩১ লাখ ২০ হাজার ৬২৯টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে মোট লেনদেনের পরিমাণ ৩৮৪ কোটি ১২ লাখ ২ হাজার ৮৭৩ টাকা। বৃহস্পতিবার লেনদেনের পরিমাণ ছিল ৪১১ কোটি ৭৪ লাখ টাকা।

গতকাল ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ৭ দশমিক ২৭ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৯৭৫ দশমিক ৭৪ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ০ দশমিক ৯৬ পয়েন্ট কমে ১ হাজার ৭৬৭ দশমিক ৯৮ পয়েন্ট এবং ডিএসইএস শরিয়াহ সূচক ১ দশমিক ০২ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৪৯ দশমিক ৫৪ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১২৫টির, কমেছে ১৯২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টি কোম্পানির শেয়ার।

লেনদেনের ভিত্তিতে প্রধান ১০টি কোম্পানি হলো—বিএসসিসিএল, মুন্নু স্টাফলার, মুন্নু সিরাসিকস, ন্যাশনাল টিউবস, সোনারবাংলা ইনসিওরেন্স, প্রিমিয়ার ব্যাংক, স্টাইল ক্র্যাফট, ফরচুন সুজ, লিগেসী ফুটওয়্যার ও ন্যাশনাল পলিমার।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো—গোল্ডেন হারভেস্ট, প্রাইম ফাইন্যান্স, এসইএমএল এফবিএসএল গ্রোথ ফান্ড, এসইএমএল লেকচার ইক্যুইটি, এসইএমএল আইবিবিএল শরিয়াহ ফান্ড, ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালান্সড ফান্ড, মুন্নু সিরামিকস, স্ট্যান্ডার্ড সিরামিকস, মুন্নু স্টাফলার ও ভ্যানগার্ড এএমএল বিডি মি. ফা.-১।

অন্যদিকে দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো—আইসিবি এএমসিএল ২য় মি. ফা., আরামিট সিমেন্ট, ইন্দো-বাংলা ফার্মা, সিলভা ফার্মা, আনলিমা ইয়ার্ন, তাল্লু স্পিনিং, বাংলাদেশ বিল্ডিং সিস্টেম, ফারইস্ট লাইফ ইনসিওরেন্স, নরদার্ন ইনসিওরেন্স ও ইউনাইটেড ইনসিওরেন্স।

অন্যদিকে সিএসইর প্রধান সূচক সিএসপিআই ২৫ দশমিক ২৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৫ হাজার ১০৯ দশমিক ৩৪ পয়েন্টে। লেনদেন হয়েছে ২৪২টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৯৪টির, কমেছে ১১৯টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬টির দর।