অক্টোবরে রাজধানীতে হবে ফিনিক্স হেলথ এক্সপো

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০১৯, ২১:১৯

আসছে ২১ ও ২২ অক্টোবর রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) ওভাল গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান ঢাকা এক্সপো আয়োজন করতে যাচ্ছে স্বাস্থ্যবিষয়ক মেলা ‘ফিনিক্স হেলথ এক্সপো-২০১৯’। এ উপলক্ষ্যে শনিবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন—বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের কার্ডিয়াক সার্জারি বিভাগের সাবেক চেয়ারম্যান ও প্রেসিডেন্ট বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কার্ডিয়াক, ভাসকুলার এবং থোরাসিক সার্জন প্রফেসর ডা. অসিত বরন অধিকারী, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের কার্ডিওলোজি বিভাগের প্রফেসর ডা. চৌধুরী মেশকাত আহমেদ, বাংলাদেশের প্রথম নারী কার্ডিয়াক সার্জন ডা. সাবরিনা আরিফ চৌধুরী এবং ওভাল গ্রুপের সিইও আরিফুল চৌধুরী প্রমুখ। এসময় জানানো হয়, মেলায় দুই দিনব্যাপী জনসাধারণের জন্য থাকছে বিনামূল্যে বিশেষ কিছু স্বাস্থ্যসেবা, যেমন—চোখের ছানি অপারেশন, সাধারণ স্বাস্থ্যসেবা, ইসিজি, ব্লাড গ্রুপ টেস্ট, ডায়াবেটিস টেস্ট ও বিশেষজ্ঞ ডাক্তারদের পরামর্শ। এছাড়াও ইন্টার্ন ডাক্তারদের জন্য থাকছে বাংলাদেশের বিভিন্ন জাতীয় হাসপাতালের সিনিয়র প্রফেসরদের নিয়ে বিভিন্ন বিষয়ের ওপর ফ্রি সেমিনার। আয়োজকরা জানান, দেশের স্বাস্থ্যসেবায় অবদান রাখা বিশিষ্ট চিকিত্সক ও উদ্ভাবকগণদের জন্য থাকছে বিশেষ সম্মাননা পুরস্কার। এছাড়াও মেলায় আগতদের জন্য ফ্রি প্রবেশ টিকিটের সঙ্গে র্যাফেল ড্র কুপন ও আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা রয়েছে। —প্রেস বিজ্ঞপ্তি