শাহজাদপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০১৯, ২১:২৬

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের শাহজাদপুরে স্ত্রীকে হত্যার দায়ে রাশিদুল ইসলাম নামের এক ব্যক্তির মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

রবিবার সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক ফজলে খোদা মো. নাজির আসামির অনুপস্থিতিতে এ দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত রাশিদুল শাহজাদপুর উপজেলার পোতাজিয়া গ্রামের আবদুল মতিনের ছেলে।