আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা
আগৈলঝাড়ায় মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি আল আমিন বাবুর্চিকে গ্রেফতার করেছে পুলিশ। থানার অফিসার ইনচার্জ মো. আফজাল হোসেন জানান, এসআই জসীমউদ্দিন শনিবার রাতে অভিযান চালিয়ে উপজেলার মধ্য শিহিপাশা গ্রাম থেকে ঐ গ্রামের আলমগীর বাবুর্চির ছেলে আল আমিন বাবুর্চিকে গ্রেফতার করে। আল আমিন জিআর মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি। তাকে রবিবার আদালতে প্রেরণ করেছে পুলিশ।
