রায়পুর (লক্ষ্মীপুর) সংবাদদাতা
রায়পুরে শাহজাহান সর্দার নামের এক কৃষকের বজ পাতে মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে রবিবার উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের চরঘাসিয়া গ্রামে। স্থানীয় আজগর সর্দ্দার জানান, দুপুরে কৃষক শাহজাহান চর ঘাসিয়া স্কুলের উত্তর পাশে নিজজমিতে নিড়ানির কাজ করছেন। হঠাত্ মুষলধারে বৃষ্টি ও বজ পাত শুরু হয়। এ সময় বজ পাতে তিনি ঘটনাস্থলে নিহত হন।
পুলিশ ফাঁড়ির পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ বলেন, কৃষকের লাশ উদ্ধার করা হয়েছে।
