সৈয়দপুর সড়ক দুর্ঘটনায় আহত যুবকের মৃত্যু

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০১৯, ২১:২৭

সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা

সৈয়দপুরে সড়ক দুর্ঘটনায় আহত অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার গভীর রাতে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে তার মৃত্যু হয়।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান পাশা জানান, সৈয়দপুর বাইপাস সড়কে অজ্ঞাত ঐ যুবক দুর্ঘটনায় আহত হলে স্থানীয়রা তাকে হাসপাতালে ভর্তি করার পরপরই তার মৃত্যু হয়। পরে লাশ হাসপাতাল মর্গে পাঠানো হয়। নিহত ঐ যুবকের নাম-পরিচয় ও স্বজনদের খোঁজার চেষ্টা চলছে।