স্বামীসহ দুই জনের যাবজ্জীবন

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০১৯, ২১:২৭

কাঠালিয়া গৃহবধু হত্যা

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠির কাঠালিয়ায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামী আলো খান ও পাখি বেগমকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। এছাড়া পাখি বেগমকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়। 

রবিবার ঝালকাঠির জেলা ও দায়রা জজ মোহাম্মদ গাজী রহমান এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত আলো খান ওরফে আলম খান কাঠালিয়া উপজেলার দক্ষিণ চেচরী গ্রামের জেলেম খানের ছেলে এবং পাখি বেগম একই এলাকার লাল মিয়ার স্ত্রী।