মধুখালীতে বালুসহ উত্তোলনের যন্ত্রপাতি জব্দ

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০১৯, ২১:২৯

মধুখালী (ফরিদপুর) সংবাদদাতা

মধুখালী উপজেলার মধুমতি নদী থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করেছে। রবিবার পরিচালিত অভিযানে আনুমানিক ১ লাখ ২০ হাজার ফুট স্তূপ বালু, বালু উত্তোলনের শ্যালো মেশিন ও পাইপ জব্দ করেছে।

অভিযান পরিচালনাকারী মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোস্তফা মনোয়ার বলেন, বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে কাউকে পাইনি। তবে উত্তোলনকৃত বালু ও উত্তোলনের জন্য ব্যবহূত যন্ত্রপাতি জব্দ করেছি। উপজেলার বাগাট ইউপি চেয়ারম্যান মো. মতিয়ার রহমান খান বলেন, অভিযানে জব্দ আনুমানিক ১ লাখ ২০ হাজার ফুট বালু ও ৫০ পিস পাইপ আমার ইউনিয়ন পরিষদের জিম্মায় রাখা হয়েছে। উল্লেখ্য, দীর্ঘদিন যাবত্ স্থানীয় প্রভাবশালীরা উপজেলার মধুমতি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল।