সুরক্ষিত সীমান্ত ও মাদকমুক্ত ঠাকুরগাঁও বিষয়ে সভা
ঠাকুরগাঁও প্রতিনিধি ঠাকুরগাঁওয়ে বিজিবি সদস্যদের দক্ষতা ও পেশাদারিত্ব বৃদ্ধির লক্ষ্যে ‘সুরক্ষিত সীমান্ত ও মাদকমুক্ত ঠাকুরগাঁও’ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ঠাকুরগাঁও বিজিবি-৫০ ব্যাটালিয়নের ব্যবস্থাপনায় রবিবার ঠাকুরগাঁও ৫০ বিজিবি ক্যাম্পের সুবেদার মেজর কাজীমুদ্দিন মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। বিজিবির ঠাকুরগাঁও ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এসএনএম সামীউন্নবী চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিজিবির ঠাকুরগাঁও সদর দপ্তর সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ সামছুল আরেফীন পিএসসি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জজ মো. হাসানুজ্জামান, জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম প্রমুখ।
জলাতঙ্ক দিবসে শোভাযাত্রা
মাদারীপুর প্রতিনিধি বিশ্ব জলাতঙ্ক দিবস পালন উপলক্ষ্যে মাদারীপুর জেলা স্বাস্থ্য বিভাগ রবিবার শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করে। শোভাযাত্রা শেষে সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. এস এম খলিলুজ্জামান। এ সময় আরো বক্তব্য রাখেন সিনিয়র স্বাস্থ্য কর্মকর্তা কে এম মোজাম্মেল হক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. ইকরাম হোসেন প্রমুখ।
মোহনগঞ্জে পুষ্টি ও রান্না মেলা
নেত্রকোনা প্রতিনিধি নেত্রকোনার মোহনগঞ্জের তেঁতুলিয়া, মাগান-সিয়াধার এবং গাগলাজুর ইউনিয়নের ৮ হাজার ৪০০ জন সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর স্থায়িত্বশীল পুষ্টি বিষয়ক ‘পুষ্টি ও রান্না মেলা’ অনুষ্ঠিত হয়েছে রবিবার। নিউট্রিশন স্মার্ট ভিলেজ প্রজেক্টের আওতায় ফ্রেন্ডস ইন ভিলেজ ডেভেলপমেন্ট বাংলাদেশ (এফআই ভিডিবি)-এর আয়োজনে এ মেলা অনুষ্ঠিত হয়। মোহনগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত মেলা উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শহীদ ইকবাল। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূর মো. শামসুল আলম প্রমুখ।
আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত
ভ্রাম্যমাণ প্রতিনিধি ‘তথ্যের অধিকার, সুশাসনের হাতিয়ার: তথ্যই শক্তি দুর্নীতি থেকে মুক্তি’—এ স্লোগান সামনে রেখে রবিবার ঝিনাইদহে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে শহরের পুরোনো ডিসি কোর্ট চত্বর থেকে র্যালি বের করা হয়। র্যালি শেষে পুরোনো ডিসি কোর্ট চত্বরে আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আরিফ-উজ-জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) রবিউল ইসলাম, জেলা তথ্য কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক প্রমুখ বক্তব্য রাখেন।
রাণীনগরে কমিটির পরিচিতি সভা
রাণীনগর (নওগাঁ) সংবাদদাতা রাণীনগরে রবিবার উপজেলা স্বেচ্ছাসেবকদলের নবগঠিত আহবায়ক কমিটির সদস্যদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বাসস্ট্যান্ডের বিএনপির প্রধান কার্যালয়ে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক শরীফ মাহমুদ সোহেলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক রোকনুজ্জামান খান (রুকু)। আমন্ত্রিত অতিথি ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আতিকুজ্জামান (ভিপি জাপান)।
খেলাঘরের শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা
ময়মনসিংহ প্রতিনিধি ও গফরগাঁও সংবাদদাতা জাতীয় শিশু-কিশোর সংগঠন খেলাঘর আসর ময়মনসিংহ জেলা শাখার উদ্যোগে শনিবার বিকেলে খেলাঘর জাতীয় শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ময়মনসিংহ জেলা পর্যায়ের এ প্রতিযোগিতা ময়মনসিংহ শহরে শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালা অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার উদ্বোধন করেন ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ মহিউদ্দিন আহমদ। এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে খেলাঘর আসর কেন্দ্রীয় কমিটির ময়মনসিংহ বিভাগীয় সমন্বয়ক আতাউর রহমান মিন্টুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন খেলাঘর আসর কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রুনু আলী।
দুর্যোগ-পরবর্তী তহবিল গঠনে কর্মশালা
পাথরঘাটা (বরগুনা) সংবাদদাতা দুর্যোগ-পরবর্তী সময়ে দ্রুত সাড়া প্রদানের লক্ষ্যে সমাজের বিভিন্ন স্তরের সক্রিয় ব্যক্তি ও প্রতিষ্ঠানের সহায়তায় স্থানীয় পর্যায়ে তহবিল গঠনের লক্ষ্যে রবিবার কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা সংগ্রামের প্রশিক্ষণ কেন্দ্রে সংগ্রামের আয়োজনে বেসরকারি সংস্থা কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক), সংকল্প ট্রাস্ট ও অক্সফামের আর্থিক সহায়তায় দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন পাথরঘাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা গোলাম কবির। জেলা পরিষদের সদস্য মুক্তিযোদ্ধা এম এ খালেক, সংগ্রামের নির্বাহী পরিচালক চৌধুরী মো. মাসুম প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।
মাধ্যমিক পর্যায়ে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময়
নকলা (শেরপুর) সংবাদদাতা নকলা উপজেলা পরিষদ হলরুমে রবিবার উপজেলায় মাধ্যমিক পর্যায়ে শিক্ষার গুণমান উন্নয়নে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রশিদের সভাপতিত্বে মতবিনিময় সভায় শেরপুরের জেলা শিক্ষা কর্মকর্তা মোকছেদুর রহমান, নকলা উপজেলা চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান সারোয়ার আলম তালুকদার, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন প্রমুখ উপস্থিত ছিলেন।
মীর্জাগঞ্জে বিশ্ব জলাতঙ্ক দিবস পালিত
মীর্জাগঞ্জ (পটুয়াখালী) সংবাদদাতা মীর্জাগঞ্জে রবিবার বিশ্ব জলাতঙ্ক দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষ্যে স্বাস্থ্য বিভাগের উদ্যোগে উপজেলা শহরে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। শেষে মীর্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে স্বাস্থ্য কর্মকর্তা ডা. দিলরুবা ইয়াসমিন লিজার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন ডা. মেহেদী হাসান, কেয়ার বাংলাদেশ মীর্জাগঞ্জ শাখার প্রজেক্ট অফিসার অনন্ত কুমার পাল প্রমুখ।
আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত
ভোলা (দক্ষিণ) প্রতিনিধি শোভাযাত্রা, মেলা ও আলোচনা সভার মধ্য দিয়ে রবিবার আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত হয়েছে। আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক মো. আতাহার মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক। আরো বক্তব্য রাখেন জেলা তথ্য কর্মকর্তা আহসান কবির, প্রেসক্লাবের সম্পাদক অমিতাভ অপু, কোস্টট্রাস্ট প্রতিনিধি রাশেদা বেগম প্রমুখ।
বৃক্ষ রোপণ অভিযান উদ্বোধন
সিংড়া (নাটোর) সংবাদদাতা সিংড়ায় গোলই আফরোজ সরকারি কলেজ ছাত্র সংসদ ও কলেজ ছাত্রলীগের উদ্যোগে রবিবার বৃক্ষ রোপণ অভিযান উদ্বোধন করা হয়েছে। কলেজ প্রাঙ্গণে বৃক্ষ রোপণ অভিযানে উপস্থিত ছিলেন কলেজ ছাত্র সংসদের ভিপি সজিব ইসলাম জুয়েল, জিএস বেলায়েত হোসেন, কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুনির হোসেন, সিংড়া মডেল প্রেসক্লাবের সভাপতি রাজু আহমেদ, সিংড়া পৌর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী রনি, সাংবাদিক এস কে রবিন প্রমুখ।
বিরামপুরে ঢেউটিন ও চাল বিতরণ
বিরামপুর (দিনাজপুর) সংবাদদাতা বিরামপুর উপজেলার ৪৮টি দুস্থ পরিবার ও প্রতিষ্ঠানে ৫৬ বান্ডিল ঢেউটিন এবং ৩৮টি পূজামণ্ডপে ১৯ টন জিআর চাল বিতরণ করা হয়েছে। রবিবার এসব বিতরণ করেন দিনাজপুর-৬ আসনের এমপি শিবলী সাদিক। এ উপলক্ষ্যে বিরামপুর উপজেলা অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুর রহমানের সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাওছার আলী। বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু, পৌর মেয়র লিয়াকত আলী সরকার প্রমুখ।
জাতীয় নারী নির্যাতন প্রতিরোধ ফোরামের দ্বিমাসিক সভা
গাংনী (মেহেরপুর) সংবাদদাতা গাংনীতে মউক ও জাতীয় নারী নির্যাতন প্রতিরোধ ফোরাম উপজেলা কমিটির আয়োজনে রবিবার দ্বিমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। নারী নির্যাতন, পারিবারিক সহিংসতা প্রতিরোধ ও শিশুবিবাহ প্রতিরোধে এ সভা অনুষ্ঠিত হয়। জাতীয় নারী নির্যাতন প্রতিরোধ ফোরাম, ঢাকার সহযোগিতায় উপজেলার বিআরডিবি হলরুমে অনুষ্ঠিত সভায় শুভেচ্ছাবিনিময় ও বিগত সভার রেজুলেশন উপস্থাপনা করেন ফাহিমা খাতুন। এ সময় গাংনী উপজেলা জাতীয় নারী নির্যাতন প্রতিরোধ ফোরামের সভাপতি ও পৌরসভার কাউন্সিলর নবীরউদ্দীনের সভাপতিত্বে পর্যালোচনা সভা শেষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।
সাত দিনব্যাপী নাট্য কর্মশালা সমাপ্ত
স্টাফ রিপোর্টার, রংপুর রংপুর টাউন হল অডিটোরিয়ামে পদাতিক নাট্য সংসদ রংপুরের আয়োজনে সাত দিনব্যাপী নাট্য কর্মশালা শনিবার রাতে সমাপ্ত হয়েছে। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা এটাক চলচ্চিত্রের পরিচালক দীপঙ্কর দিপুন। পদাতিক নাট্য সংসদ রংপুরের আহ্বায়ক দীপঙ্কর ভট্টাচার্জের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব মো. আনোয়ার হোসেন, নাট্য ব্যক্তিত্ব বিপ্লব প্রসাদ, রংপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তৌহিদুর রহমান টুটুল প্রমুখ।
