ইত্তেফাক রিপোর্ট
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উদ্যেগে ‘গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সাংবাদিকদের সঙ্গে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন—স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম। তিনি বলেন, পর্যায়ক্রমে সারাদেশে গ্রাম আদালতের কার্যক্রম আরো সক্রিয় করতে উদ্যোগ নিয়েছে সরকার। জেলা আদালতে মামলার চাপ কমিয়ে আনা, গ্রামে শান্তি ও সুশাসন বজায় রাখতে এটি ভূমিকা রাখবে। মতবিনিময় সভায় বিভিন্ন গণমাধ্যমকর্মীরা কীভাবে এর কার্যক্রম আরো বাড়ানো যায় এ বিষয়ে বিভিন্ন পরামর্শ প্রদান করেন। সভায় আরো উপস্থিত ছিলেন—স্থানীয় মন্ত্রণালয়ের সচিব হেলালুদ্দীন আহমেদ, ইউএনডিপির বাংলাদেশ আবাসিক প্রতিনিধি সুদীপ্ত মুখার্জী, সৈয়দ ইশতেয়াক রেজা প্রমুখ।
