সেন্ট্রাল উইমেন্স কলেজ
ইত্তেফাক রিপোর্ট
প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভার আয়োজন করে সেন্ট্রাল উইমেন্স কলেজ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও কলেজের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দকার বজলুল হক। বিশেষ অতিথি ছিলেন গভর্নিং বডির সদস্য রিয়াজ উদ্দিন রিয়াজ। সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ লুত্ফুন্নাহার।
ড. বজলুল হক বলেন, ‘প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে সেন্ট্রাল উইমেন্স কলেজ কর্তৃক বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভায় থাকতে পেরে নিজেকে সম্মানিত বোধ করছি। বিশেষ ব্যক্তির জন্মদিনে অতিথি হওয়া সত্যিই আনন্দের ও সম্মানের বিষয়।
বিশেষ অতিথির বক্তব্যে রিয়াজ উদ্দিন রিয়াজ ছাত্রীদের উদ্দেশে সরকারের নানামুখী উন্নয়নের তথ্য তুলে ধরে বলেন, ‘১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুর খুনিরা ছোট্ট রাসেলকেও ছাড়েনি। ভাগ্যক্রমে আমাদের জননেত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা দেশের বাইর থাকায় প্রাণে বেঁচে যান। আজকে দেশের যত উন্নয়ন, এ সবই প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান। মহান আল্লাহপাক তাকে আমাদের জন্য, এ দেশের জন্য বাঁচিয়ে রেখেছেন। তার চেষ্টায় আজকের এই ডিজিটাল বাংলাদেশ।’
