চট্টগ্রাম অফিস
বাংলাদেশ সেন্টার ফর অ্যাডভান্সড স্টাডিজ (বিসিএএস), সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড এনভায়রনমেন্টাল রিসার্চ (ব্র্যাক বিশ্ববিদ্যালয়) ও বিজনেস ইনিসিয়েটিভ লিডিং ডেভেলপমেন্ট (বিল্ড)’র যৌথ আয়োজনে এবং ব্রিটিশ কাউন্সিল এর সহযোগিতায় “জলবায়ু পরিবর্তনজনিত কারণে বাস্তুচ্যুত ও অভিবাসী জনগোষ্ঠীর জন্য সম্ভাব্য বিকল্প কর্মসংস্থান ও আবাসন ব্যবস্থা অনুসন্ধান ও ব্যবসা-বাণিজ্যের উন্নয়নে সম্ভাবনা চিহ্নিতকরণ” বিষয়ক কর্মশালা গত শনিবার নগরীর আগ্রাবাদ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের বঙ্গবন্ধু কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন দি চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুবুল আলম ও সভাপতিত্ব করেন বিসিএএস’র নির্বাহী প্রধান ড. আতিক রহমান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিসিএএস’র ড. গোলাম রাব্বানী।
এ সময় বক্তব্য রাখেন চেম্বারের পরিচালক মো. এম. মহিউদ্দিন চৌধুরী ও প্রাক্তন পরিচালক মাহফুজুল হক শাহ, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের রওফা খানুম, বিল্ড এর অ্যাডিশনাল রিসার্চ ডিরেক্টর মো. তাহমিদ জামী, প্রকাশ (ব্রিটিশ কাউন্সিল) এর আইবিপি কো-অর্ডিনেটর নুরুল ইসলাম বিপ্লব ও এশিয়াটিক মার্কেটিং কমিউনিকেশন্স লি. এর অ্যাসোসিয়েট ডাইরেক্টর মিথিলা হর।
