মাখন সভাপতি, মন্টি সাধারণ সম্পাদক

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০১৯, ২১:৪৮

নরসিংদী প্রেসক্লাব নির্বাচন

নরসিংদী প্রতিনিধি

নরসিংদী প্রেসক্লাবের নির্বাচনে মাখন-মন্টি পরিষদ নিরঙ্কুশ জয়লাভ করেছে। গতকাল রবিবার সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ শেষে নির্বাচন কমিশন বিজয়ীদের নাম ঘোষণা করে। নির্বাচিতরা হলেন—সভাপতি মাখন দাস সহ-সভাপতি এ কে ফজলুল হক  ও বিশ্বজিত্ সাহা। সাধারণ সম্পাদক পদে মাজহারুল পারভেজ মন্টি সহ-সাধারণ সম্পাদক হামিদুল হক আহাদ  কোষাধ্যক্ষ মো. সেলিম মিয়া সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক মনিজল এ মিল্লাত দপ্তর সম্পাদক প্রীতি রঞ্জন সাহা, নির্বাহী সদস্য জাকির হোসেন ভূঁইয়া আমজাদ হোসেন আবদুল্লাহ আল শিবলী। নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন নরসিংদীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানবীর মোহাম্মদ আজিম, সদর উপজেলা নির্বাহী অফিসার এ এইচ এম জামেরী হাসান, নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর গোলাম মোস্তাফা মিয়া, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শাহরুখ খান ও উপজেলা নির্বাচন অফিসার মো. আজিজ।