রাজধানীর মতিঝিলের মো. সাগর ইসলাম (২০) ফুসফুস ও লিভারের দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে ২০ দিন ধরে মুগদা ৫০০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন। পাঁচ দিন ধরে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। তার একটি ফুসফুস পুরো নষ্ট হয়ে গেছে। অপরটিও আক্রান্ত। ডাক্তার বলেছেন, তার চিকিত্সার জন্য বিপুল অর্থের প্রয়োজন। চিকিত্সার এই ব্যয়ভার তার পরিবারের পক্ষে বহন করা সম্ভব নয়। তাই সমাজের বিত্ত্ববানদের কাছে সাহায্যের আবেদন করেছেন। সাহায্য পাঠানোর ঠিকানা, মুগদা ৫০০ শয্যা জেনারেল হাসপাতাল, লিফটের পঞ্চম তলা। আইসিইউ (ICU) বেড নং-০৬, বিকাশ নম্বর মো. বাবুল-০১৬২৩৮৫২১৬১, সঞ্চয়ী হিসাব নং-২২১.১০১.২৯৫৯ মো. জুয়েল হোসেন, ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড মাণ্ডা শাখা। ফোন-০১৬২৩৮৫২১৬১।
