ভিকারুন্নিসা নুন স্কুলের শিক্ষিকা হাসনা হেনা জামিনে মুক্ত

আপডেট : ১১ ডিসেম্বর ২০১৮, ০০:২৯

ভিকারুন্নিসা নুন স্কুল এন্ড কলেজের শ্রেণি শিক্ষিকা হাসনা হেনা জামিনে মুক্তি পেয়েছেন। সোমবার দুপুরে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে মুক্তি পান তিনি।

কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো: শাহজাহান জানান, সোমবার সকাল ১০টার দিকে শিক্ষিকা হাসনা হেনার জামিনের যাবতীয় কাগজপত্র কারাগারে পৌঁছে। পরে তা যাচাই বাছাই শেষে দুপুর ১২টার দিকে তাকে মুক্তি দেওয়া হয়।