দেশের ৫৮টি অনলাইন নিউজ পোর্টাল বন্ধের একদিনের মধ্যেই গতকাল সোমবার সন্ধ্যায় খুলে দেওয়ার নির্দেশ দেয় টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এর কিছুক্ষণ পর এই ৫৮টির মধ্যে ৫৪টি আবার বন্ধের নির্দেশ দেয় বিটিআরসি। বাকি ৪টির বিষয়ে আর কোনো সিদ্ধান্ত দেওয়া হয়নি। অর্থাত্ এই ৪টি খোলা থাকবে। এগুলো হলো-প্রিয় ডটকম, ঢাকা টাইমস, পরিবর্তন ও রাইজিং বিডি। অন্য ৫৪টি রাতেই বন্ধ হয়ে গেছে।
ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন আইএসপিএবি’র সাধারণ সম্পাদক ইমদাদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘আমরা বিটিআরসির নির্দেশনা অনুযায়ী কাজ করি। যখন বন্ধ করতে বলে বন্ধ করি। আবার যখন খুলে দিতে বলে তখন খুলে দেই। এখানে আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই।’
