আফগানিস্তানে প্রেসিডেন্ট নির্বাচনে মাত্র ২০ ভাগ ভোট পড়েছে যা সাম্প্রতিক নির্বাচনে সর্বনিম্ন হার বলে ধারণা করা হচ্ছে। যদিও এই তথ্য বেসরকারিভাবে জানা গেছে। নিবন্ধিত ভোটারের মধ্যে ভোট দিয়েছেন মাত্র ২০ লাখ ভোটার। প্রায় এক কোটি নিবন্ধিত ভোটার রয়েছেন। অর্থাত্ ২০ ভাগ ভোটার ভোট দিয়েছেন। ২০১৪ সালের নির্বাচনেও ভোট দিয়েছিলেন ৭০ লাখ মানুষ। নির্বাচন বিশ্লেষক থমাস রুটিগ এবং জেলেনা বেজলিকা বলছেন, কেবল তালেবান হামলার প্রভাব নয়, ভোটাররাও ভোট দিতে উত্সাহবোধ করেননি। এজন্যই ভোটের হার কম। দেশজুড়ে তালেবানরা ৪০০টি হামলা চালিয়েছে, তবে এগুলো ছোট প্রকৃতির। ফলে মাত্র ৩ জন নিহত এবং ৩৭ জন আহত হয়েছেন। -রয়টার্স
