কাওরান বাজারে সিটি করপোরেশনের উচ্ছেদ অভিযান

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০১৯, ১২:১৫

রাজধানীর কাওরান বাজারে ঢাকা উত্তর সিটি করপোরেশন উচ্ছেদ অভিযান চালায়। সোমবার সকাল ১০টায় এ অভিযান শুরু হয়। চলে পৌনে ১১টা পর্যন্ত।

এ সময় ফুটপাত ও সড়ক থেকে সবজির দোকান দ্রুত সরিয়ে নেয় ব্যবসায়ীরা।তবে সবজি রাখার বাক্স ধ্বংস করে দেয় সিটি করপোরেশনের পেলোডার।এছাড়া ফুটপাতে বিভিন্ন দোকানের ছাউনি গুড়িয়ে দেওয়া হয়।

আরও পড়ুন: বৃষ্টি অব্যাহত থাকতে পারে আরো দুই দিন

অভিযানে ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দ্রুত মালামাল সরিয়ে নেওয়া সময় কয়েকজন সামান্য আহত হন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

ইত্তেফাক/এমআরএম