জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৪তম অধিবেশনে যোগদান শেষে দেশের উদ্দেশে নিউ ইয়র্ক ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ সময় সোমবার সকাল ৯টায় তাকে বহনকারী বিমান আবুধাবির উদ্দেশে জনএফ কেনেডি আন্তর্জাতিক বিমান বন্দর ত্যাগ করে।
আবুধাবিতে প্রায় ৩ ঘণ্টা যাত্রাবিরতির পর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওয়ানা করবেন প্রধানমন্ত্রী। ফ্লাইটটি মঙ্গলবার সকাল ৫টা ৩৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছার কথা রয়েছে।
আরো পড়ুন: হাজার হাজার সৌদি সেনা আটক, হামলার ভিডিও প্রকাশ
যুক্তরাষ্ট্রে বিমান বন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়া উদ্দিন এবং জাতিসংঘে বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন। প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রে আট দিনের সরকারি সফর করেন।
ইত্তেফাক/জেডএইচ
