রূপগঞ্জে নৌকার পক্ষে পাপ্পা গাজীর গণসংযোগ

আপডেট : ১১ ডিসেম্বর ২০১৮, ০০:৪৭

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) :নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের আওয়ামী লীগের প্রার্থী সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের পক্ষে গতকাল সোমবার গণসংযোগ করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক, যমুনা ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও গাজী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক গাজী গোলাম মর্তুজা পাপ্পা। রূপগঞ্জের ইউসুফগঞ্জ, ছনি, বাড়িয়ারটেক, দক্ষিণবাগ, বাঘবের ও শিমুলিয়াসহ আশপাশের এলাকায় নৌকা প্রতীকের পক্ষে তিনি এ গণসংযোগ করেন। এ সময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ নেতা তাবিবুল কাদির তমাল, সালাউদ্দিন, আব্দুল বাতেন বাচ্চু, গোলজার হোসেন প্রধান, ছাত্রলীগ নেতা রাসেল আহম্মেদ, আরিফ খান জয়, ইমন হাসান খোকন, যুবলীগ নেতা আবুল কালাম প্রমুখ। গণসংযোগকালে গাজী গোলাম মর্তুজা পাপ্পা বলেন, রূপগঞ্জের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারো নৌকাকে বিজয়ী করতে হবে।