সম্রাজ্ঞী হতে অনিরাপদবোধ করছি

আপডেট : ১১ ডিসেম্বর ২০১৮, ০০:৪৯


ইত্তেফাক ডেস্ক

জাপানের রাজকুমারী মাসাকো বলেছেন, আগামী বছর সম্রাজ্ঞীর দায়িত্ব নিতে হবে। কিন্তু আমি অনিরাপদবোধ করছি। এজন্য তিনি তার অসুস্থতাকে দায়ী করছেন। রবিবার নিজের ৫৫তম জন্মদিন উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে রাজকুমারী এমন মন্তব্য করেন। তবে মাসাকো বলেছেন, স্বামী যুবরাজ নারিহিতো সম্রাটের দায়িত্ব নিলে তিনি তার দায়িত্ব যথাযথভাবে পালনের চেষ্টা করবেন বলে জানিয়েছেন। আগামী বছরের এপ্রিলে যুবরাজ নারিহিতো ৮৪ বছর বয়সী বাবার কাছ থেকে সম্রাটের দায়িত্ব নিতে যাচ্ছেন। - সিএনএন