ঝিনাইদহে মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত লাশ উদ্ধার

আপডেট : ০১ অক্টোবর ২০১৯, ১১:৩৬

ঝিনাইদহে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে ঝিনাইদহ- যশোর মহাসড়কের ভূটিয়ারগাতি এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

ঝিনাইদহ সদর থানার ওসি মঈন উদ্দিন জানান, ভূটিয়ারগাতি এলাকার মহাসড়কের পাশে অজ্ঞাত ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন এলাকাবাসী। পরে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়। তার বয়স আনুমানিক ৪০ বছর হবে। তার পরনে লুঙ্গি ও গায়ে গেঞ্জি আছে। দুবৃর্ত্তরা অন্য কোথাও তাকে শ্বাসরোধে হত্যার পর ঘটনাস্থলে লাশ ফেলে রেখে গেছে বলে প্রাথমিক ভাবে ধারণা করছে পুলিশ।

ইত্তেফাক/আরকেজি