তেরখাদায় ইউপি বিএনপির নয়া কমিটির ১২ নেতার পদত্যাগ

আপডেট : ১১ নভেম্বর ২০১৮, ২১:৫৯

তেরখাদা উপজেলার আজগড়া ইউনিয়ন বিএনপির ২১ সদস্য বিশিষ্ট নয়া আহ্বায়ক কমিটি থেকে ১২ জন নেতা পদত্যাগ করেছেন। গত শনিবার জেলা কমিটির সভাপতি-সম্পাদক বরাবর যারা পদত্যাগপত্র জমা দিয়েছেন তারা হলেন, মো. আবুল খায়ের, মো. মফিজুল ইসলাম, মো. লুত্ফর রহমান, মো. বুরুজ আলী সিকদার, মো. মহিউদ্দিন ও মো. গোপাল রায়। এর আগে একই কমিটি থেকে পদত্যাগ করেছেন আরো ছয়জন। এরা হলেন— যুগ্ম আহ্বায়ক মো. মোরাদ আলী শেখ, মো. আব্দুর রউফ জমাদ্দার, মো. জাহাঙ্গীর আলম, মো. ইলিয়াছ হোসেন, শেখ শফিকুল ইসলাম লাবলু শেখ ও  মো. রেজোয়ান।