কলকাতায় আইপিএলের নিলাম

আপডেট : ০১ অক্টোবর ২০১৯, ২১:০৭

প্রথমবারের মতো কলকাতায় হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলাম। নিলাম অনুষ্ঠিত হবে আগামী ১৯ ডিসেম্বর। আগের সবগুলো আসরের নিলাম হয়েছিল ব্যাঙ্গালুরুতে। ২০২০ সালে আইপিএলের ১৩তম আসর অনুষ্ঠিত হবে। আসন্ন নিলামটি ছোটো পরিসরে করার সিদ্ধান্ত নিয়েছে আইপিএল কর্তৃপক্ষ। কারণ ২০২১ সালে ফ্র্যাঞ্চাইজিগুলো নতুনভাবে দল গঠন করবে। তখন বড়ো পরিসরে নিলাম অনুষ্ঠিত হবে। ২০১৮ সালের জানুয়ারিতে সর্বশেষ বড়ো নিলামটি অনুষ্ঠিত হয়েছিল। ঐ নিলামে ফ্র্যাঞ্চাইজিগুলো পাঁচ জন ক্রিকেটার রেখে দল সাজিয়েছিল। সোমবারই আট ফ্র্যাঞ্চাইজিকে জানিয়ে দেওয়া হয়েছে, আগামী ১৪ নভেম্বর ট্রেডিং উইন্ডোর সর্বশেষ সময়। এছাড়া ২০২০ সালের দল গঠনে প্রতিটি দল ৮৫ কোটি রুপি খরচ করতে পারবে। এছাড়া অতিরিক্ত হিসেবে আরো ৩ কোটি রুপি খরচ করতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলো।